|

লালমনিরহাট দেশের উত্তরাঞ্চলের সীমান্তবর্তী তিস্তা ও ধরলা নদী বিধৌত একটি জেলা। এর উত্তরে ভারতের কোচবিহার ও জলপাইগুড়ি জেলা, দক্ষিণে রংপুর জেলা, পূর্বে কুড়িগ্রাম জেলা আর পশ্চিমে নীলফামারী ও রংপুর জেলা। কৃষি নির্ভর লালমনিরহাট জেলা দেশের কৃষি উৎপাদন বৃদ্ধিতে ও শ্রমঘন শিল্প বিকাশের জন্য অপার সম্ভাবনাময় একটি জনপদ।
তথ্য-প্রযুক্তির মাধ্যমে জনগণের দোরগোড়ায় সেবা পৌছে দেয়ার তথা ডিজিটাল বাংলাদেশ গঠনের প্রথম পদক্ষেপ হিসেবে জেলার সার্বিক কার্যক্রমের সংক্ষিপ্ত চিত্র তুলে ধরাই এ তথ্য বাতায়নের উদ্দেশ্য। এর মাধ্যমে জনগণের কাঙ্খিত সেবা প্রাপ্তি, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও আর্থ-সামাজিক উন্নয়ন, জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ নিশ্চিত হবে। আশা করি এ জেলার অধিবাসী, প্রবাসী তথা আপামর জনগণ এ থেকে উপকৃত হবেন। |
|