| পুলিশ সুপারের কার্যালয় |
|
অফিসের কার্যক্রম · জেলার সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ · ভিভিআইপি/ ভিআইপিদের নিরাপত্তা বিধান · গ্রেফতারী পরোয়ানা তামিল · জনগনের জীবন ও সম্পদের নিরাপত্তা · সরকারী সম্পদ/ স্থাপনার নিরাপত্তা বিধান · বিভিন্ন গোয়েন্দা তথ্যাবলী সময়ে সময়ে সরকারের নিকট পেশ · কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণ · যেকোন অপরাধ সম্পর্কে অনুসন্ধানপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ · আমলযোগ্য অপরাধ সংক্রান্ত মামলা রুজু ও তদন্তের ব্যবস্থা গ্রহণ · বিজ্ঞ আদালতের আদেশ সংক্রান্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণ · জেলার ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ · পুলিশ সদস্যদের রিক্রুটমেন্ট ও ইন-সার্ভিস প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ · বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের কর্মকান্ড পর্যবেক্ষণ ও নিরীক্ষণ · সকল প্রকার ভেরিফিকেশন কার্যক্রম · বিভিন্ন পাবলিক আগ্নেয়াস্ত্র পরিদর্শন · পুলিশের বিভিন্ন ইউনিট পরিদর্শন · প্রাকৃতিক দূর্যোগ, বন্যা, মহামারী ইত্যাদির সময়ে জনসাধারনকে মানবিক সহযোগীতা প্রদান · অপরাধীদের ইতিবৃত্ত সংরক্ষণ · কর্মরত পুলিশ অফিসার ও ফোর্সের সার্বিক শৃংখলার প্রতি লক্ষ্য রাখা
· বাংলাদেশ পুলিশ জনগণের সেবা প্রদানকারী একটি প্রতিষ্ঠান। জাতি, ধর্ম, বর্ণ ও রাজনৈতিক/সামাজিক/অর্থনৈতিক শ্রেণী নির্বিশেষে দেশের প্রতিটি থানায় সকল নাগরিকের সমান আইনগত অধিকার লাভের সুযোগ রয়েছে। · থানায় আগত সাহায্য প্রার্থীদের আগে আসা ব্যক্তিকে আগে সেবা প্রদান করা। · থানায় সাহায্যপ্রার্থী সকল ব্যক্তিকে থানা পুলিশ কর্তৃক সম্মান প্রদর্শন এবং সম্মানসুচক সম্বোধন করা। · থানায় জিডি করতে আসা ব্যক্তির আবেদনকৃত বিষয়ে ডিউটি অফিসার কর্তৃক সর্বাত্মক সহযোগীতা প্রদান করা এবং আবেদনের ২য় কপিতে জিডি নম্বর, তারিখ এবং সংশ্লিষ্ট অফিসারের স্বাক্ষর ও সীলমোহরসহ তা আবেদনকারীকে প্রদান করা। বর্ণিত জিডি সংক্রান্ত বিষয়ে যথাশীঘ্র সম্ভব ব্যবস্থা গ্রহণ করা এবং গৃহীত ব্যবস্থা পুনরায় আবেদনকারীকে অবহিত করা। · থানায় মামলা করতে আসা ব্যক্তির মৌখিক/লিখিত বক্তব্য ভারপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক এজাহারভুক্ত করা এবং আগত ব্যক্তিকে মামলার নম্বর, তারিখ ও ধারা এবং তদন্তকারী অফিসারের নাম ও পদবী অবহিত করা। তদন্তকারী অফিসার এজাহারকারীর সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করে তাঁকে তদন্তের অগ্রগতি সম্পর্কে অবহিত করা এবং তদন্ত সমাপ্ত হলে তাঁকে ফলাফল লিখিতভাবে জানিয়ে দেয়া। · থানায় মামলা কারতে আসা কোন ব্যক্তির মামলা ভারপ্রাপ্ত কর্মকর্তা/ থানার ডিউটি অফিসার এন্ট্রি করতে অপারগতা প্রকাশ করলে তখন উক্ত বিষয়টির উপর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। · আহত ভিকটিমকে থানা হতে সার্বিক সহযোগিতা প্রদান করা এবং এ বিষয়ে থানা অফিসার কর্তৃক সকল মেডিকেল সার্টিফিকেট সংগ্রহ করা। · শিশু/কিশোর অপরাধী সংক্রান্ত বিষয়ে শিশু আইন, ১৯৭৪ এর বিধান অনুসরন করা এবং তাঁরা যাতে কোনভাবেই বয়স্ক অপরাধীর সংস্পর্শে না আসতে পারে তা নিশ্চিত করা। এ জন্য থানায় পর্যায়ক্রমে কিশোর হাজতখানার ব্যবস্থা করা। · মহিলা আসামী/ ভিকটিমকে যথাসম্ভব মহিলা পুলিশের মাধ্যমে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা। · পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এর ব্যাপারে জেলা বিশেষ শাখায় ওয়ান ষ্টপ সেবা প্রদান করা। · আহত/মানসিকভাবে বিপর্যস্ত ভিকটিমকে সার্বিক সহযোগিতার জন্য সকল থানায় পর্যায়ক্রমে ভিকটিম সাপোর্ট ইউনিট চালু। আহত/ বিপর্যস্ত ভিকটিমকে সার্বিক সহযোগিতা পুলিশ প্রদান। · পাসপোর্ট/ ভেরিফিকেশন/ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ইত্যাদি বিষয়ে সকল অনুসন্ধান প্রাপ্তির ০৩ (তিন) দিনের মধ্যে তদন্ত সম্পন্ন করে থানা হতে সংশ্লিষ্ট ইউনিটে প্রতিবেদন প্রেরণ করা। · থানা হতে বর্ণিত আইনগত সহযোগিতা না পাওয়া গেলে বা কোন পুলিশ সদস্যের বিরুদ্ধে কোন অভিযোগ থাকলে উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর অভিযোগ দাখিল করলে সেইক্ষেত্রে উর্ধ্বতন কর্তৃপক্ষঃ ক) লিখিত অভিযোগ প্রাপ্তির পর ১৫ (পনের) দিনের মধ্যে কার্যকর আইনগত ব্যবস্থা গ্রহণ করেন। খ) ব্যক্তিগতভাবে হাজির হওয়া ব্যক্তির বক্তব্য মনোযোগ সহকারে শুনে, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং তা অভিযোগকারীকে অবহিত করণ। গ) টেলিফোনে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ। · জেলায় কর্তব্যরত সকল অফিসার কর্তৃক প্রতি কার্যদিবসে নির্ধারিত সময়ে সকল সাহায্য প্রার্থীকে সাহায্য প্রদান করা। · থানায় পুলিশ সদস্যগণ কর্তৃক কম্যুনিটির সাথে নিরবিচ্ছিন্ন যোগাযোগ রক্ষা করা এবং কম্যুনিটি ওরিয়েন্টেড পুলিশ সার্ভিস চালু করা। · থানা পুলিশের পাশাপাশি কম্যুনিটি পুলিশ কর্তৃক কম্যুনিটিকে সঠিক সহযোগীতা করা। · অপরাধ দমনে এবং সামাজিক সম্ভাব্য উন্নয়নে কম্যুনিটির সাথে কাজকরণ। · বিদেশ চাকুরী/ উচ্চ শিক্ষার জন্য গমনেচ্ছু প্রার্থীদের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রদান করা। · ব্যাংক হতে কোন প্রতিষ্ঠান অধিক পরিমাণ টাকা উত্তোলন করলে উক্ত টাকা নিরাপদে নেওয়ার জন্য চাহিদা অনুযায়ী পুলিশ এস্কর্টের ব্যবস্থা করা। · ট্রাফিক সমস্যা সামাধানে পুলিশ সর্বাত্মক সহযোগীতা করা।
|