| সচরাচর জিজ্ঞাস্য |
|
পাসপোর্ট সংক্রান্ত জিজ্ঞাসা
পাসপোর্টের আবেদনপত্র কোথায় পাওয়া যায় ? পাসপোর্ট শাখা ও পোষ্ট অফিস থেকে বিনামূল্যে পাসপোর্টের আবেদন পাওয়া যায়। এছাড়া মূল আবেদন পত্রের ফটোকপিও গ্রহনযোগ্য।
পাসপোর্ট পাওয়ার পদ্ধতি কি? প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করার পর পুলিশ ভেরিফিকেশনে সন্তোষজনক প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে পাসপোর্ট প্রদান করা হয়।
অতিজরুরী পাসপোর্ট কতদিনে সরবরাহ করা হয় এবং ফি কত? আবেদন করার ৭২ ঘন্টার মধ্যে সরবরাহ করা হয়। ফি ৪৮ পৃষ্ঠা পাসপোর্টের জন্য ৫,০০০ টাকা এবং ৬৪ পৃষ্ঠা পাসপোর্টের জন্য ৬,০০০ টাকা।
জরুরী পাসপোর্ট কতদিনে সরবরাহ করা হয় এবং ফি কত? পুলিশ রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে ১১ দিন পরে পাসপোর্ট সরবরাহ করা হয়। ফি ৪৮ পৃষ্ঠা পাসপোর্টের জন্য ৩,০০০ টাকা এবং ৬৪ পৃষ্ঠা পাসপোর্টের জন্য ৩,৫০০ টাকা।
সাধারণ পাসপোর্ট কতদিনে সরবরাহ করা হয় এবং ফি কত? পুলিশ রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে ২১ দিন পরে পাসপোর্ট সরবরাহ করা হয়। ফি ৪৮ পৃষ্ঠা পাসপোর্টের জন্য ২,০০০ টাকা এবং ৬৪ পৃষ্ঠা পাসপোর্টের জন্য ২,৫০০ টাকা।
বিশেষ পাসপোর্ট (শুধুমাত্র ভারতের জন্য) বর্তমানে ইস্যু করা হয় কি না? বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর এর নির্দেশনা মতে বর্তমানে বিশেষ পাসপোর্ট ইস্যু বন্ধ আছে।
পাসপোর্টের আবেদন কখন গ্রহণ করা হয় ? সকাল ১০.০০ টা হতে বেলা ৩.০০ টা পর্যন্ত।
পাসপোর্ট কখন বিতরন করা হয় ? বেলা ৩.০০ টা হতে বিকাল ৫.০০ টা পর্যন্ত।
কি কি কাগজপত্র আবশ্যক ? নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয় পত্র/ জন্ম সনদ, নাবালক সন্তানের ক্ষেত্রে অভিভাবকের সম্মতিপত্র। সরকারী চাকুরীজিবীর ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষের ছাড়পত্র।
পাসপোর্ট নবায়ন করতে কতদিন লাগে এবং ফি কত ? জরুরী ৭২ ঘন্টার মধ্যে। ৬৪ পৃষ্ঠার আন্তর্জাতিক পাসপোর্টের নবায়ন ফি প্রতি বছরের জন্য ৭৫০ টাকা। ৫ বছর পর্যন্ত নবায়ন করা যায়। ৪৮ পৃষ্ঠার আন্তর্জাতিক পাসপোর্টের নবায়ন ফি প্রতি বছরের জন্য ৫০০ টাকা। ৫ বছর পর্যন্ত নবায়ন করা যায়। সাধারণ ৭ কর্মদিবসের মধ্যে। ৬৪ পৃষ্ঠার আন্তর্জাতিক পাসপোর্টের নবায়ন ফি প্রতি বছরের জন্য ৪০০ টাকা। ৫ বছর পর্যন্ত নবায়ন করা যায়। ৪৮ আন্তর্জাতিক পাসপোর্টের পৃষ্ঠার নবায়ন ফি প্রতি বছরের জন্য ৩০০ টাকা। ৫ বছর পর্যন্ত নবায়ন করা যায়।
সংশোধন, সংযোজন ও বিয়োজন করতে কত দিন লাগে এবং ফি কত ? জরুরী ৭২ ঘন্টার মধ্যে, ফি ৫০০ টাকা। সাধারণ ৭ কর্মদিবসের, মধ্যে ফি ৩০০ টাকা।
আগ্নেয়াস্ত্র লাইসেন্স সংক্রান্ত জিজ্ঞাসা
আগ্নেয়াস্ত্র লাইসেন্স ফরম কোথায় পাওয়া যায় ? জেলা প্রশাসকের কার্যালয়ের জুডিসিয়াল মুন্সিখানা শাখায় পাওয়া যায়। মূল ফরমের ফটোকপিও গ্রহণযোগ্য।
আগ্নেয়াস্ত্র লাইসেন্স পাওয়ার পদ্ধতি কি? এক/ দুই নলা বন্দুক/ শর্টগান/ ০.২২ বোর রাইফেল লাইসেন্সের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করার পর পুলিশ সুপার, জেলা বিশেষ শাখার সন্তোষজনক মতামত প্রাপ্তি সাপেক্ষে লাইসেন্স প্রদান করা হয়। পিস্তল/ রিভলবারের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র সহ আবেদন করলে পুলিশ সুপার, জেলা বিশেষ শাখার সন্তোষজনক মতামত প্রাপ্তির পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে লাইসেন্স প্রদান করা হয়।
কাকে আগ্নেয়াস্ত্র লাইসেন্স প্রদান করা যায়? বিশিষ্ট শিল্পপতি, যার বাৎসরিক আয়কর ২,০০,০০০/- টাকা; সামরিক-বেসামরিক সকল ১ম শ্রেণীর কর্মকর্তা, বয়স শর্ট ব্যারেলের ক্ষেত্রে নুন্যতম ৩০ বছর এবং লং ব্যারেলের ক্ষেত্রে নুন্যতম ২৫ বছর। লাইসেন্সধারী বার্ধক্য কিংবা মূত্যবরণ করলে তার ওয়ারীশের অনুকূলে যোগ্যতার ভিত্তিতে লাইসেন্স প্রদান করা হয়।
কি কি কাগজপত্র আবশ্যক? জন্ম সনদ, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয় পত্র, আয়কর সার্টিফিকেট, প্রযোজ্য ক্ষেত্রে ওয়ারিশান সার্টিফিকেট।
আগ্নেয়াস্ত্র লাইসেন্স ফি কত ? এক/ দুই নলা বন্দুক/ শর্টগান লাইসেন্সের জন্য ফি = ২,০০০/- টাকা পিস্তল/ রিভলবার/ রাইফেল এর লাইসেন্সের জন্য ফি = ৪,০০০/- টাকা
কখন নবায়ন করতে হয় ? সাধারণত প্রতি বছর ডিসেম্বর মাসে নবায়ন করতে হয়। বিশেষ বিশেষ ক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেট বিশেষ ক্ষমতায় নবায়নের সময়সীমা পরবর্তী বছরের জানুয়ারী মাস পর্যন্ত বৃদ্ধি করে থাকেন। জানুয়ারীর পর নবায়ন করলে জরিমানা দিয়ে নবায়ন করতে হয়।
নবায়ন ফি কত ? এক/ দুই নলা বন্দুক/ শর্টগান লাইসেন্সের নবায়ন ফি : ৮০০/- টাকা পিস্তল/ রিভলবার/ রাইফেল এর লাইসেন্সের নবায়ন ফি : ২,০০০/- টাকা
ইটভাটার লাইসেন্স সংক্রান্ত জিজ্ঞাসা
ইটভাটার লাইসেন্স পাওয়ার পদ্ধতি কি? জেলা প্রশাসক বরাবর আবেদন করলে তা সংশ্লিষ্ট তদন্ত কমিটির নিকট পাঠনো হয়। সন্তোষজনক তদন্ত প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে লাইসেন্স প্রদান করা হয়।
কি কি কাগজপত্র আবশ্যক? ট্রেড লাইসেন্স, নাগরিক সনদপত্র, পরিবেশগত ছাড়পত্র, আয়কর সার্টিফিকেট, ভ্যাট সার্টিফিকেট, ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট, লে- আউট প্ল্যান, মৌজা ম্যাপ এবং খাজনা পরিশোধের রশিদ।
ইটভাটার লাইসেন্সের ফি কত ? ৫০০ টাকা।
ইটভাটার লাইসেন্স এর জন্য উৎস কর কত ? ৭,৫০০ টাকা, ১০,০০০ টাকা এবং ১৫,০০০ টাকা (ক্লিন এর দৈঘ্য অনুসারে উৎস করের পরিমাণ নির্ধারিত হয়)
রেকর্ডরুম সম্পর্কিত
রেকর্ডরুম হতে কি কি রেকর্ড নেওয়া যায়? জমির মালিকানা সম্পর্কিত রেকর্ডের নকল, মৌজা ম্যাপ, ফৌজদারী মামলার জাবেদা নকল, জমির শ্রেণী কিংবা মালিকানা সম্পর্কিত অনুসন্ধান ইত্যাদি।
আবেদনপত্র কোথায় পাওয়া যায়? জেলা প্রশাসকের কার্যালয়ের রেকর্ডরুম হতে আবেদন পাওয়া যায়।
আবেদনপত্র কখন, কোথায় জমা নেওয়া হয়? আবেদনপত্র সকাল ৯.০০টা হতে দুপুর ১২.০০ টা পর্যমত জেলা প্রশাসকের কার্যালয়ের রেকর্ডরুমে জমা নেওয়া হয়।
রেকর্ডের নকল কখন, কোথা থেকে সরবরাহ করা হয়? বিকাল ৩.০০ টা থেকে বিকাল ৪.৩০ টা পর্যমত রেকর্ডরুম থেকে সরবরাহ করা হয়।
রেকর্ডের জন্য কত টাকা ফি দিতে হয়?
খাস জমি সংক্রান্ত
ভূমিহীন কাকে বলে? ভূমি ব্যবস্থাপনা ম্যানুয়াল ১৯৯০ এবং কৃষি খাস জমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত নীতিমালা ১৯৯৭ অনুসারে নিম্নোক্ত শ্রেনীর পরিবারসমূহ ভূমিহীন পরিবার হিসেবে গন্য হবে- · যে পরিবারের বসতবাটি ও কৃষি জমি কিছুই নাই, কিন্তু পরিবারটি কৃষি নির্ভর। · যে পরিবারের ১০ শতাংশ পর্যন্ত বসতবাটি আছে কিন্তু কৃষি জমি নাই, অথচ পরিবারটি কৃষি নির্ভর।
খাস জমির আবেদন কোথায় জমা দিতে হবে? সংশ্লিষ্ট সহকারী কমিশনার (ভূমি) এর অফিসে।
আবেদনের সাথে কি কি কাগজ দিতে হবে? সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ কতৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা ওয়ার্ড মেম্বার কতৃক সত্যায়িত ২ কপি ছবি।
আবেদনে ভুল তথ্য দিলে বা তথ্য গোপন করলে কি হবে? আবেদনে ভুল তথ্য দিলে কিংবা তথ্য গোপন করলে আবেদন বাতিল হয়ে যাবে। এমনকি বন্দোবস্ত দেয়ার পরও বন্দোবস্ত বাতিল করা যাবে। প্রয়োজনে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যাবে।
লৌহাজাত দ্রব্যাদি/ সিমেন্ট/ কাপড় (পাইকারী এবং)/ দুগ্ধখাদ্য/ সিগারেট বিক্রয়ের লাইসেন্স এবং জুয়েলারী ও স্বর্ণকার কারিগর লাইসেন্স সংক্রান্ত জিজ্ঞাসা
লাইসেন্স পাওয়ার পদ্ধতি কি? ব্যবসা ও বাণিজ্য শাখা থেকে নির্দিষ্ট ফরম সংগ্রহ পূর্বক পূরণ করে জেলা প্রশাসক বরাবরে আবেদন করলে সন্তোষজনক তদন্ত প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে লাইসেন্স প্রদান করা হয়।
কী কী কাগজপত্র আবশ্যক? দোকান ঘরের ভারাটিয়ানামা/ দলিল, খাজনা পরিশোধের রশিদ, ট্রেড লাইসেন্স, নাগরিক সনদপত্র, ব্যাংক সলভেন্সী সার্টিফিকেট।
লাইসেন্সের ফি কত ?
|