সরকারের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য বাংলাদেশ ৬৪টি জেলায় বিভক্ত। লালমনিরহাট দেশের উত্তরাঞ্চলের সীমান্তবর্তী তিস্তা ও ধরলা বিধৌত একটি জেলা। কৃষি নির্ভর লালমনিরহাট জেলা কৃষি উৎপাদন বৃদ্ধিতে ও শ্রমঘন শিল্প বিকাশের জন্য অপার সম্ভাবনাময় একটি জনপদ।
সরকার গৃহীত নীতি ও পরিকল্পনা বাস্তবায়ন, পরিবীক্ষণ, মূল্যায়ন, উদ্ভূত সমস্যার সমাধান, সমন্বয় ও ফিডব্যাক প্রদান জেলার কাজ। জেলা প্রশাসক জেলার প্রধান নির্বাহী হিসেব সর্বোচ্চ পদ অলংকৃত করেন। তিনি সরকারের প্রতিনিধিত্ব করেন ও Focal Point হিসেবে কাজ করেন। একই সাথে জেলা প্রশাসক জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে জেলার আইন-শৃঙ্খলা রক্ষার সার্বিক দায়িত্ব এবং জেলা কালেক্টর হিসেবে সরকারের রাজস্ব আদায়, ভূমি প্রশাসন ও ভূমি ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন। এছাড়াও জেলার সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়ন, জেলা পর্যায়ে সকল বিভাগের কর্মকান্ডের সমন্বয় সাধন, স্থানীয় সরকার, জাতীয় ও স্থানীয় পর্যায়ের নির্বাচন, শিক্ষা, পাবলিক পরীক্ষা, জনস্বাস্থ্য, দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ ও পুনর্বাসন, ট্রেজারী ফাংশন, বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির প্রটোকল প্রদান ইত্যাদিসহ সরকার নির্দেশিত সকল কার্যক্রম পরিচালনা করেন। এ সকল কারনে জনগণের মানসম্মত সেবা প্রাপ্তি ও ন্যায় সংগত অধিকার প্রতিষ্ঠায় জেলা পর্যায়ে জেলা প্রশাসন জনগণের সর্বশেষ আশ্রয়স্থল।
তথ্য প্রযুক্তির মাধ্যমে জনগণের দোরগাড়ায় সেবা পৌছে দেয়ার তথা ডিজিটাল বাংলাদেশ গঠনের প্রথম পদক্ষেপ হিসেবে জেলার সার্বিক কার্যক্রমের সংক্ষিপ্ত তথ্যচিত্র তুলে ধরার লক্ষ্যেই এ প্রয়াস। এর মাধ্যমে জনগণের কাঙ্খিত সেবা প্রাপ্তি, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও আর্থ-সামাজিক উন্নয়ন, জনগণের প্রত্যক্ষ অংশ গ্রহণ নিশ্চিত হবে। এ জেলা তথ্য বাতায়নে জেলার ইতিহাস ও ঐতিহ্য, পরিচিতি ও কার্যক্রমের উপর সংক্ষিপ্তভাবে আলোকপাত করা হয়েছে। এর মাধ্যমে জনগণ ঘরে বসে তার কাঙ্খিত সেবা প্রাপ্তি নিশ্চিত করতে পারবে। পাশাপাশি বিশ্বের তথ্য ভান্ডারে প্রবেশের দ্বারও তাদের জন্য উন্মুক্ত হবে। বিশ্বায়নের সুদূর পথ পরিক্রমায় আমাদের পদচারণা আরো দৃঢ় হবে বলে আমার বিশ্বাস ।
এ জেলা তথ্য বাতায়নকে আরো জীবনঘনিষ্ঠ ও সমৃদ্ধ করার প্রচেষ্টা অব্যাহত থাকবে। এ বিষয়ে কোন পরামর্শ বা সুপারিশ সানন্দে গ্রহণ করা হবে। আপনার পরামর্শ ডিজিটাল বাংলাদেশ গঠনে আমাদের অনুপ্রাণিত করবে।
মোঃ মোখলেছার রহমান সরকার
জেলা প্রশাসক, লালমনিরহাট।
ই-মেইল:
এই ইমেইল ঠিকানা স্পামবট থেকে রক্ষা করা হচ্ছে।এটি দেখতে হলে আপনাকে JavaScript সক্রিয় করতে হবে।